ক্যাস্ট্রোবাদ [পর্ব-দুই]
ফিদেল তার সাক্ষাৎকার ভিত্তিক আত্মজীবনীতে স্বীকার করেছেন মার্ক্সবাদের তাত্ত্বিক জ্ঞান অর্জনের তেমন সুযোগ তার হয় না। তারপরও তিনি নিজেকে 'মার্ক্সবাদী' হিসেবে সবসময় দাবী করলেও সাক্ষাৎকার দেয়ার সময় একটু পর পর 'ভাগ্যের' কথা উল্লেখ করেছেন যা বইটি পড়ার সময় যে কারো চোখেই ধরা পড়বে। তিনি বিপ্লবে অবদান রাখা কিংবা কিউবার ইতিহাসের অন্যান্য ক্ষেত্রে অবদান রাখা কালোদের প্রসঙ্গ আসলে সবসময় এভাবে বলেছেন "কালো হলেও...."। তিনি কতটা মার্ক্সবাদী (!) তা জানতে ' My Life: A Spoken Autobiography' বইটি থেকে নিচের লাইনগুলো পড়াই যথেষ্ট। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে সে নিজেকে 'কমিউনিস্ট' বলে পরিচয় দেয়। ব্যস, যা হবার তাই হলো। মেক্সিকোর সব সংবাদপত্রে পরের দিন খবর বেরুলো যে আমরা একদল নৈরাজ্যবাদী কমিউনিস্ট এবং এই মহাদেশে গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করে বেড়াচ্ছি। আরোও কী কী লিখেছে আমার জানা নেই...। চে'কে প্রসিকিউটরের সামনে হাজির করা হলে দেখা গেলো তার সাথে যুক্তিতর্কে পেরে উঠছেন না প্রসিকিউটর। কীর্তিমান ব্যক্তিবর্গের ব্যক্তিত্ব ও দোষগুণ টেনে আনলো চে। স্ট্যালিনের সমালোচনা করতে লা...