পুরুষতান্ত্রিক সামাজিক-সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বড় হয়েছিলেন ফ্রয়েড। আর দশটা ইউরোপীয় ইহুদি পরিবারের মতই তাঁর পরিবারের পুরুষরা সর্বশক্তিমান জিহোভার উদ্দেশ্যে প্রার্থনা করতেন। "প্রভু তোমাকে ধন্যবাদ, আমাকে নারী করে সৃষ্টি করনি বলে।" পরিবারের নারীরা প্রার্থনা করেছেন, "প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার ইচ্ছেমতো সৃষ্টি করেছ বলে।" ইহুদি পরিবারগুলোতে তিনি দেখেছেন পুরুষদের শোষকের ও শাসকের ভূমিকায় এবং নারীদের শোষিতের ভূমিকায়। লাগাতারভাবে অবদমিত নারী আর অবদমনকারী পুরুষ দেখতে দেখতে ফ্রয়েডের মনে হয়েছে নারী-পুরুষের এই অবস্থান, এই সম্পর্ক বুঝি বা প্রাকৃতিক, জৈবিক সহজাত, শাশ্বত। সামাজিক-সাংস্কৃতিক পরিবেশের চাপ কাটিয়ে তিনি প্রকৃত সত্যকে ধরতে পারেননি - পুরুষ ও নারীর যে সম্পর্ককে শাশ্বত বলে ধরে নেওয়া হয় তা বাস্তবে সামাজিক-সাংস্কৃতিক পরিবেশের প্রভাবেরই ফল। এই পরিবেশই 'পুরুষালি' ও 'মেয়েলি' স্বভাবের স্রষ্টা। ফলে ফ্রয়েডের সংস্কারাচ্ছন্ন ভ্রান্ত চিন্তা ও রক্ষণশীলতা থেকে উদ্ভূত লিবিডো তত্ত্ব হয়ে দাঁড়ায় সহজাত প্রবৃত্তির তত্ত্ব, শাশ্বত প্রবৃত্তির তত্ত্ব। লিবিডো তত্ত্বে ফ্রয়েড বলেছ...
Comments